লন্ডনে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

kulkhani

আজ মঙ্গলবার বাদ আছর (বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ৯টা) লন্ডনের ব্রিকলেন মসজিদে মরহুম আরাফাত রহমান কোকো'র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো।





এ দোয়া মাহফিলে মরহুমের বড় ভাই ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থিত ছিলেন এবং তিনি প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশের সকল জনগণের কাছে ভাইয়ের রুহের মাগফেরাত এবং মা বেগম খালেদা জিয়ার শোক সইবার ক্ষমতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

Share this post

scroll to top