Day: January 11, 2015
-

চলে গেলেন চাষী নজরুল ইসলাম
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন চাষী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী শাহাদাত সেতু।…
-

১২ই জানুয়ারী দুই দলের সমাবেশের ঘোষনাঃ পরিস্থিতি আরও ঘনিভূত হবার সম্ভাবনা
৫ জানুয়ারির পর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে এবার ১২ জানুয়ারিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে দুই দলের নেতাকর্মীদের মাঝে। একই সঙ্গে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছরপূর্তি উপলক্ষ্যে ৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি আবারো…
-

সরকারের মেয়াদ শেষের আগে কোনো সংলাপ নয়: মতিয়া
বিবিসি বাংলাদেশ সংলাপে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন আন্দোলনের নামে বিএনপি দেশে সহিংসতা চালাচ্ছে। তিনি বলেন পাঁচ বছর পার না হলে বিএনপির সাথে সংলাপের কোনো প্রশ্নই আসে না। বিএনপির চলমান আন্দোলন মানুষ সমর্থন করছে এমন দাবি করে বিএনপির একজন নেতা বলেছেন সংলাপের মাধ্যমে দ্রুত নির্বাচন ছাড়া চলমান সংকটের সমাধান হবে না ।…