বাবার কবরে শ্রদ্ধা জানালেন ডা: জুবাইদা রহমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান আজ তার বাবা বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তার মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

 

বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

পরে তার রূহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আজ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট মারা যান। বাসস

 

Share this post

scroll to top