এনপিপির চেয়ারম্যান নীলুকে দল থেকে বহিষ্কার

Untitled-214বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খালা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

এদিকে দলের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি আগে দলের মহাসচিব ছিলেন। সেই হিসেবে নতুন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা।

এ বিষয়ে নতুন চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘নীলু দলীয় শৃংখলা বহির্ভূত কাজে লিপ্ত ছিলেন। তাকে এ ব্যাপারে বার বার সতর্কও করা হয়েছিল। কিন্তু তিনি সেই কাজ থেকে বিরত হননি। আর এ কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে জনাব নীলুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা মোবাইলটি বন্ধ থাকায় যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *