Day: July 16, 2014
-

বাংলাদেশে ভিসা কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বৃটেন!
দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ গুটিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে বৃটেনের ভিসা কার্যক্রম। এখন থেকে ঢাকার পরিবর্তে এই ভিসা কার্যক্রম সম্পন্ন হবে নয়া দিল্লিতে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বর থেকে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। আরও জান যায়, ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসার আবেদনের প্রসেস সম্পন্ন করা হবে না। বাংলাদেশ থেকে…
-

ইসরায়েলের পক্ষে অবস্থান নিলো মোদি সরকারঃগাজায় হামলার নিন্দায় অস্বীকৃতি
ফিলিস্তিনের নিপীড়িত শিশু ও জনগণের পাশে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। বিরোধী দলগুলো গাজায় ইসরায়েলি বাহিনর বর্বর হামলার প্রতিবাদ করে সংসদে নিন্দা প্রস্তাব নেওয়ার দাবি তুললে লোকসভায় তা নাকচ করে দেয় বিজেপি। গাজা ইস্যুতে সরকারের অনড় অবস্থানের প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন কংগ্রেস, সিপিএম, পিডিপি এবং তৃণমূলের সাংসদরা। এ সম্পর্কে ১৬ জুলাই আনন্দবাজার…
-

রমজান এলেই ব্যবসায়ীদের দুর্নীতি বেড়ে যায়ঃদুদক চেয়ারম্যান বদিউজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, ‘রমজান মাস এলেই আমাদের দেশের ব্যবসায়ীদের সংযমের পরিবর্তে দুর্নীতি বেড়ে যায়।’ বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দুদক বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস এগেইস্ট করাপশন (র্যাক) এ ইফতার মাহফিলের আয়োজন করে। এ সময় দুদক কমিশনার শাহাবুদ্দিন…
-

অবশেষে হত্যার অভিযোগে এসআই জাহিদ গ্রেপ্তার
ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে সুজনের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করা হয়েছে। বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর বিভাগ পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, সুজনের পরিবারের পক্ষ থেকে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ করা…
-

সরকার পরিবর্তন হলেই আওয়ামী লীগের বিচার হবেঃমির্জা ফখরুল
আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার পরিবর্তন হলে তাদের বিচার হবে। কেউ রক্ষা পাবে না।’ বিএনপি নেতা বলেন, ‘আইনের শাসন নিজস্ব গতিতে চলতে বাধা দেয়া হচ্ছে। গুম-খুনের বিরুদ্ধে এবং মৌলিক অধিকার রক্ষায় যারা কথা বলছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে…
-

দেশ নায়ক তারেক রহমানের চিন্তা চেতনায় ‘সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন’
নিজের চিন্তা চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির পালা বদলে এবং ভৌগোলিক কারণে গ্লোবাল ভিলেজে বাংলাদেশ এক অপার সম্ভাবনার নাম। কিন্তু এই সম্ভাবনার সফল বাস্তবায়ন নির্ভর করবে সবার দায়বদ্ধতা, কর্মকাণ্ড ঐক্য ও অর্জনের ওপর। তাই স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রত্যেককে কিছু কিছু ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে ওঠা…
-

ছুটি শেষে কর্মস্থলে ফেরৎঃ সাকিবের বিষয় এড়িয়ে গেলেন কোচ হাথুরুসিংহে
টাইগারদের দায়িত্ব শুরু করতে না করতেই ভারত সিরিজের ব্যর্থতা নিয়ে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। লম্বা ছুটি শেষে সোমবার রাতেই ঢাকায় ফিরেছেন মুশফিকদের গুরু। ঢাকা ফিরে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিস সিরিজ নিয়ে কথা বললেও সাকিবের বিষয়টি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। এমনকি বিষয়টি বিসিবির ওপর চাপিয়ে দিয়ে কোচ চন্দিকা হাথুরুসিংহে…
-

সূর্যসেন হল: ছাত্রলীগের অপকর্মের আঁতুড় ঘর
দৈনিক প্রথম বাংলাদেশ অনুসন্ধানঃ স্বাধীনতার আগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি আবাসিক হল স্থাপন করা হয় তার মধ্যে ঐতিহ্যবাহী মাস্টার দা সূর্যসেন হল অন্যতম। আমৃত্যু স্বাধীনচেতা ইংরেজ শাসনবিরোধী বিপ্লবী বীর মাস্টার দা সূর্যসেনকে সম্মান জানিয়ে অবাসিক হলটির নামকরণ করা হয়। মল চত্বর সংলগ্ন হলটির উত্তর দিকে রয়েছে নবনির্মিত বিজয় একাত্তর হল এবং দক্ষিণে…
-

র্যাবের ‘নির্যাতনে’ শাহনূরের মৃত্যুঃ হাইকোর্টের রুল
দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শাহনূর আলম নামের এক ব্যক্তিকে নির্যাতন ও হত্যার অভিযোগে র্যাবের নয় সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। জেলা দায়রা জজ আদালত এর আগে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (নবীনগর) দেওয়া আদেশ সংশোধন করেন। ঘটনার…
-

সমুদ্র সীমার রায়ে মোট মজুদের দ্বিগুণ গ্যাস হারাল বাংলাদেশঃএই বিপুল লোকসানের দায় কার?
দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ বঙ্গোপসাগরের দক্ষিণ তালপট্টি হারানোর ফলে পুরো বাংলাদেশের মোট মজুদ গ্যাসের দিগুণ সম্পদ হারিয়েছে বাংলাদেশ। ভারতের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাদের পাওয়া ৬ হাজার বর্গকিলোমিটারের মধ্যেই পড়েছে দক্ষিণ তালপট্টি, যেখানে মজুদ রয়েছে ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আর বিজ্ঞানীদের হিসাব অনুসারে, পুরো বাংলাদেশে ব্যবহারযোগ্য গ্যাসের মজুদ হবে ৫০ ট্রিলিয়ন ঘনফুট। এই বিবেচনায়, বিপুল পরিমাণ সম্পদ হারাল…