Month: May 2015
-

চট্টগ্রামে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত যুবলীগ নেতা-কর্মীদের মিডিয়ার সামনে হাজির করল পুলিশ
চট্টগ্রাম নগরীতে নিরাপত্তারক্ষীকে জবাই করে ব্যাংক ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে গেছে পুলিশ। কোন ধরনের রাজনৈতিক চাপ ও তদবিরের কথাও অস্বীকার করেছেন নগর পুলিশ কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। শনিবার এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, ‘আমরা কারও রাজনৈতিক পরিচয় দেখিনি। কারও রাজনৈতিক পরিচয় দেখারও আমাদের দরকার নেই। এদের মূল পরিচয় হচ্ছে…
-

‘ভিক্ষাবৃত্তি না ছাড়লে সরকারি হেফাজতে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে ভিক্ষুকদেরঃ সমাজকল্যান মন্ত্রী মহসিন আলী
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ভিক্ষুকদের সর্তক করে বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে ভিক্ষুকদের। ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে দিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যেতে হবে। অন্যথায় সরকারি হেফাজতে ভিক্ষুকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।’ শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ভিক্ষুক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘ভিক্ষুকদের পুনর্বাসনে সরকার…
-

২০১৯ সালের নির্বাচনেও বিএনপিকে হোয়াইট ওয়াশ করা হবেঃ আওয়ামী লীগ
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, আপনারা পরাজিত হয়ে ঘরে ফিরে গেছেন। এবার ২০১৯ সালের নির্বাচনের জন্য মাঠে নামুন। ওই নির্বাচনেও আপনাদের হোয়াইট ওয়াশ করা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় তারা একথা বলেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত…
-

সালাহউদ্দিন মেঘালয়ে বসে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছেন :ত্রানমন্ত্রী মায়া
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগকে হঠাতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে মেঘালয়ে বসে ষড়যন্ত্র করছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি সেখানে বসে বিশ্বের কোন কোন জঙ্গীর সাথে দুই মাসে যোগাযোগ করেছেন তা খতিয়ে বের করতে হবে। আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে…
-

সেনা প্রধান জেনারেল ইকবাল করীম ভূইয়ার উদ্যোগে স্হাপিত হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম
কুমিল্লার দাউদকান্দির মালিগাঁও গ্রামে গতকাল ১৫ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেনাবাহিনীর প্রধান জেনারেল মোঃ ইকবাল করিম ভূঁইয়ার উদ্যোগে এই হাসপাতালটি নির্মিত হয়েছে ।তারই আমন্ত্রণে এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম…
-

অভিবাসী পাচারঃ ইন্দোনেশিয়ার মহতি উদ্যোগঃ সংকট মোকাবেলায় থাইল্যান্ডে সম্বেলন
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মানব পাচার প্রকট আকার ধারণ করায় এর সমাধান খুঁজতে আগামী ২৯ মে ব্যাংকক সম্মেলনের আহ্বান করেছে থাইল্যান্ড সরকার। অন্যদিকে, উদ্ধার পাওয়া অভিবাসীদের সাগরে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। গত মঙ্গলবার (১২ মে) থাই পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাংকক সম্মেলন আহ্বান করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর বৃহস্পতিবার (১৪ মে)…
-

সংকট নিরসনে উদ্যোগী তারানকোকে ঢাকা আসতে দিচ্ছে না হাসিনা সরকার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে ঢাকায় আসতে দেয়া হচ্ছে না। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে তারানকো চলতি মাসেই ঢাকায় আসতে চাইলেও সরকার এ ব্যাপারে এখনো অনুমতি দেয়নি। বাংলাদেশের প্রধান বিরোধীজোট সহ দেশের অধিকাংশ জনগন চলমান সংকট নিরসনে জাতিসংঘের সক্রিয় ভূমিকা আশা করলেও বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকার কিছুতেই…
-

ব্লগার অনন্ত বিজয় হত্যা বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত: এইচআরডব্লিউ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ড বাংলাদেশে ধর্ম ও বাকস্বাধীনতার প্রতি সহিংস অসহনশীলতার ভয়ংকর প্রবণতারই অংশ। গতকাল মঙ্গলবার নিজম্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করেছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বাংলাদেশ সরকারের উদ্দেশে তারা বলেছে, এই নৃশংস হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন। তারা জনগণের…
-

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের ভবনে ভয়াবহ আগুনঃ নাশকতা নয় তো?
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের ‘তাসফিয়া’ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি…
-

স্মৃতিচারনঃ চলে গেলো প্রিয় শাহেদ, আর কি হবে দেখা?
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আযমীঃ চট্টগ্রামে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া আর সিংগাপুরে চিকিৎসাধীন শাহেদের ইন্তেকালের খবর একসাথেই দেখতে পেলাম সকালে। সারাদিনই মনটা খারাপ ছিল – এখনো ভাল নেই। খুব মনে পড়ছে শাহেদকে। গত মাসে রাজশাহীতে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের গুরুতর আহত প্রশিক্ষক লেঃ কর্ণেল (অবঃ) শাহেদ কামাল গত ৬ সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে গত রাতে…