Month: May 2015
-

জঙ্গীবাদকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে জঙ্গীবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোন ধরনের জঙ্গীবাদী কর্মকান্ড যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সকলে লক্ষ্য রাখবেন। জঙ্গীবাদকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। এটি নির্মূলে সব সময় ত্বরিত ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
-

বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জনগনের আশা ও আকাংখা আকাশচুম্বীঃ সাদী
জাহিদ এফ সরদার সাদীঃ ৫ই জানুয়ারী’২০১৪ এর ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আকড়ে থাকা , স্বঘোষিত নব্য স্বৈরাচার শেখ হাসিনা আজ বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। যখন শেখ হাসিনার জনগনের উপরই কোন আস্থা নাই, ঠিক তখনি জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়ে পুলিশ, র্যাব এবং বিজিবি এর সহায়তায় জনগন ও মিডিয়ার উপর…
-

ড. ইউনুস বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কখনই কোন কাজ করেননিঃ ইউনূস সেন্টার
ড. ইউনুস সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র ও কটু মন্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ইউনুস সেন্টার। গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এ প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের বিনিয়োগ না করার জন্য হিলারি ক্লিনটনকে প্ররোচিত করার কোন প্রশ্নই ওঠেনা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুসের। ড. ইউনুস বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কখনই কোন…
-

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা হত্যা মামলার চার্জশীট দাখিলঃ হুকুমের আসামী আদৌ আইন স্বিকৃত কিনা দেখা দরকার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আবার দেশের আইন-আদালত নিয়ে নতুন খেলা শুরু করেছে অবৈধ শেখ হাসিনা সরকার।এভাবে বিএনপির শির্ষ নেতৃত্ব সহ অন্যান্য নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে এই ম্যান্ডেট বিহীন সরকার। আজ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া…
-

বিতর্কিত নির্বাচনে জয়ী ৩ সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ শপথ নিলেন বিতর্কিত নির্বাচনে নির্বাচিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছিরকে সকাল ১০টা ৩১ মিনিটে শপথ বাক্য…
-

ইসলামিক পার্টির চেয়ারম্যান মোবিনের মৃত্যুতে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার গভীর শোক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বেলা সোয়া তিনটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মোবিন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক…
-

হঠাৎ মূল্যস্ফীতির জন্য ১লা বৈশাখ দায়ীঃ পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল
এপ্রিল শেষে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ( মাসিক ভিত্তিতে) শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশে। যা আগের মাসে ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পহেলা বৈশাখে নববর্ষ উৎসবের কারণেই এই মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের (এনইসি) সম্মেলন কক্ষে মিট দ্য…
-

বিএনপি নয়, আওয়ামী লীগই হচ্ছে আসল জাতীয়তাবাদী দলঃ সজীব ওয়াজেদ জয়
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূ্ত্র এবং তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বলেছেন, বিএনপি বাংলাদেশের প্রকৃত জাতীয়তাবাদী দল নয়, আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল। তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়ে যারা মন্ত্রী বানাতে পারে সেই দল কি আসল জাতীয়তাবাদী দল হতে পারে'? তিনি প্রশ্ন করেন, 'যে রাজাকারদের সহযোগিতায় ৩০…
-

আজ সেই ভয়াল ৫ই মেঃ শাপলা চত্বর গনহত্যা দিবস
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বিভীষিকাময় ৫ মে। শাপলাচত্বরে নির্বিচারে আলেম ওলামাদের হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী। সরকারের অনুমতি নিয়ে সমাবেশ করতে এসে সময় মতো ফিরে না যাওয়ায় সরকারি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে হেফাজতকর্মী অসংখ্য আলেম ও এতিম হতাহত হয়েছিল। ২০১৩ সালের এই দিনে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি শেষে ঢাকায় ইতিহাসের বৃহত্তম…
-

বাংলাদেশে প্রকাশ্যে প্রস্রাব ঠেকাতে আরবি ভাষায় লেখনী!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ ঠেকাতে রাজধানী ঢাকার দেয়ালে আরবি ভাষা ব্যবহারের এক অভিনব উদ্যোগ নিয়েছে ধর্মমন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে ঢাকার বিভিন্ন দেয়ালে আজকাল আরবি ভাষায় 'যেখানে সেখানে প্রস্রাব না করার' বার্তা লিখে দেয়া হচ্ছে। তবে প্রায় ২ কোটি মানুষের শহর ঢাকায় কোন পাবলিক টয়লেট না থাকার বিষয়টি অবিশ্বাস্য এবং এব্যাপারে অবিলম্বে…