Day: March 13, 2015
-

তারানকোর প্রতিবেদনঃ’বাংলাদেশে সামরিক পদক্ষেপ গ্রহণ ও শক্তি প্রয়োগ করতে পারে জাতিসংঘ
বাংলাদেশের সঙ্কট সমাধানে চার দফা প্রস্তাব- তারানকোর প্রতিবেদন মহাসচিবের কাছেঃ জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূত ও সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান দুই দলের মধ্যকার সমঝোতা প্রচেষ্টা নিয়ে তৈরি প্রতিবেদন জমা দিয়েছেন। চলতি সপ্তাহে তিনি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে কয়েক দফা সুপারিশসংবলিত প্রতিবেদনটি মহাসচিব বান কি মুনের কাছে জমা দেন।…
-

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন আজঃ বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন। শুক্রবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “চলমান পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান ব্যাখ্যা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ…
-

সালাহউদ্দিন গুম প্রসঙ্গে মার্কিন ডেমোক্র্যাট দলের চেয়ারপারসনের সাথে জনাব সাদীর জরুরী সাক্ষাত
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজু,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকেঃ বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লংঘন এবং সরকারের অগনতান্ত্রীক আচরন ভয়াবহ আকার ধারন করেছে।বিএনপির মূখপাত্র এবং সাবেক মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদকে প্রায় ২দিন পূর্বে সরকারের আইনশৃংখলা তার বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। যেকোনো আটক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার বিধান থাকলেও এবং এই ব্যাপারে…
-

সালাহউদ্দিনের বিষয়ে তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের বিষয়ে পরিবারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তিনি কোথায় গিয়েছেন, তাকে কেউ ধরে নিয়ে গেছে কি-না বা কোথায় আছেন এসব বিষয় আমরা তদন্ত করে দেখছি। বৃহস্পতিবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজে টার্মস ন্যাশনাল ক্রাইম শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করে সাংবাদিকদের…
-

সীমাহীন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানঃ সালাহউদ্দিন আহমেদকে আদালতে হাজির না করায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ বেগম খালেদা জিয়া,কাল সংবাদ সম্মেলন
সংবাদপত্রে প্রকাশ ও অন্যান্য সংবাদ-মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ এক বিবৃতি তে বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না করা এবং আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষের তরফ থেকে আটক…