অশুভ চক্রান্তের আশংখাঃ বেগম খালেদা জিয়ার মামলায় হঠাৎ বিচারক পরিবর্তন!

 khaleda-zia-3বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি দুর্নীতি মামলার আদালতের বিচারক পরিবর্তন হয়েছে। মামলার বিচারক বাসুদেব রায়কে সরিয়ে আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মতামত) আবু আহমেদ জমাদারকে নতুন বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে।

আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বদলির আদেশ জারি করে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিচারক পরিবর্তন সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুমোদনও করেছেন।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top