সপরিবারে ধর্মান্তরিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলের কর্মচারী

rajo-lalস্ত্রী, দুই সন্তান, ভাই এবং শ্বশুর-শাশুড়িসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কর্মচারী রাজু লাল। সম্প্রতি তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হয়ে তিনি রাফাত হোসেন নাম গ্রহণ করেছেন।

এ উপলক্ষে শনিবার দুপুরে হলের ভেতরে ‘কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করে এ তথ্য জানানো হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, হলের সাবেক ছাত্র রুবেল ও ফাহাদ, সলিমুল্লাহ মুসলিম হল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. রোস্তম আলম সরকার।

রাফাত হোসেন বলেন, তিনি স্বেচ্ছায় স্বজ্ঞানে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি প্রখ্যাত ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের ভক্ত। তার বক্তব্যের অনেকগুলো সিডির সংগ্রহ তার কাছে রয়েছে এবং তিনি নিয়মিত সেগুলো শোনেন। এসব শুনতে শুনতেই তার মধ্যে এ ভাবান্তর হয়েছে বলে তিনি দাবি করেন।

হলের অন্য কর্মাচারীরা জানান, তিনি বিভিন্ন ইসলামি বিষয়ে জানতে জানতে এ ধর্মে ধর্মান্তরিত হওয়ার 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top