Day: February 8, 2015
-

‘সুশীল সমাজ দেশের পরগাছা ক্যান্সার, এদের উপড়ে ফেলতে হবে’:সংলাপের প্রস্তাব দেয়ায় ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
সুশীল সমাজকে দেশের ক্যান্সার আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুশীল সমাজের লোকেরা শুধু উপদেশ দিয়ে থাকেন। এরা সমাজের জন্য ক্যান্সার। এই পরগাছা সুশীল সমাজ নামক ক্যান্সার সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি’…
-

গত ৩ সপ্তাহে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ ২৬ জন নিহতঃ নিহতদের সবাই বিরোধীদলের নেতা-কর্মী
পাল্টেছে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ ধরন। আগে যেখানে পেশাদার সন্ত্রাসীরা নিহত হতো, এখন সেখানে নিহত হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মী। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা রাজনৈতিক নেতাকর্মীরা ‘গাড়িচাপায়’ নিহত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। গত তিন সপ্তাহে এভাবে ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাড়িচাপায়’ নিহত হয়েছেন ২৬ জন। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী, যশোর ও চৌদ্দগ্রামে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত-শিবিরের তিন…
-

চট্টগ্রামে ‘আওয়ামী লীগের কার্যালয়’ থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার
চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে একটি পুরোনো ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা এই কার্যালয়টি ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে জানিয়েছে। রবিবার ভোরে গোপন সংবাদে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে চারটি খালি বোতলও উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি…
-

ঢাকার বাইরের পরিস্থিতি বিপজ্জনকঃ অর্থ মন্ত্রী আবুল মুহিত
হরতাল-অবরোধের ঢাকার বাইরের অবস্থা খুব বিপজ্জনক বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এও বলেছেন, ‘আমাদের এই পরিস্থিতির মধ্যেই চলতে হবে।’ শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের কোনো উদ্যোগ নেবেন কি…
-

রাত ৯টার পর মহাসড়কে গাড়িঘোড়া বন্ধঃ পুলিশের আইজি শহীদুল হক
রাত ৯টার পরে মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশলাইনে টেলিকম ভবনে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান। একইসঙ্গে হরতাল-অবরোধে দিনে গাড়ি চালানোরও আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, ‘হরতাল-অবরোধে দিনের তুলনায় রাতে বেশি সহিংসতা হচ্ছে। তাই রাত ৯টার পর মহাসড়কে…
-

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্বেও ঘটছে নাশকতা?জনমনে ব্যপক প্রশ্ন,কিভাবে???
মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। এতে দগ্ধ হয়ে হতাহত হচ্ছেন যানবাহনের চালক ও নিরাপরাধ যাত্রীরা। এ পর্যন্ত র্যাব-পুলিশের পাহারায় বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছেন। পুলিশ-বিজিবি কর্ডন এবং কড়া পাহারার মধ্যেও কিভাবে দুর্বৃত্তরা আগুন লাগাচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আবার আগুন লাগিয়ে বা পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা নির্বিঘ্নেই সটকে…
-

সুশীল সমাজের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে যাচ্ছে সংলাপের প্রস্তাব
চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সংলাপের জন্য বিশিষ্টজনদের মতামত সম্বলিত লিখিত প্রস্তাব নিয়ে যাচ্ছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার দিনভর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। ড. কামাল…