গাজায় নিহত মায়ের গর্ভ থেকে শিশুর জন্ম!

 baby1গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত এক মায়ের গর্ভে অস্ত্রোপচারের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়েছে।

গতকাল শুক্রবার গাজার দেইর আল বালেহ শহরে একইভাবে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ দিয়েছেন। তাদেরই মধ্যে একজন ২৩ বছর বয়সী এক গর্ভবতী নারী। ওই নারীর গর্ভ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুর জন্ম হয়।

বিবিসি জানিয়েছে, চিকিৎসকরা বলছেন শিশুটিকে সময়ের ভূমিষ্ঠ করানো হয়েছে। ফলে এটির বাঁচার সম্ভাবনা ৫০ শতাংশ।

গাজা থেকে রকেট হামলার অজুহাতে গত ৮ জুলাই থেকে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে আকাশ পথে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযান প্রথম দিকে আকাশ ও নৌপথে সীমাবদ্ধ থাকলেও ১৭ জুলাই স্থল অভিযান শুরু হয়।

গত ১৮ দিনে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে লক্ষাধিক। কে জানে ওই শিশুটির মতো আরো কতো ভ্রুণ পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো!

Share this post

scroll to top