Category: স্বাস্থ্য ও শরীর
-

করোনা ভাইরাস ডামাডোলের আড়ালে দেশে বাড়ছে ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশেও এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। সম্ভাব্য খারাপ পরিস্থিতির আশঙ্কায় নেওয়া হচ্ছে নানাবিধ প্রতিরোধী পদক্ষেপ। অথচ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি, ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্বও বেশি। এই বিষয়টিতে…
-

চিকিৎসা সেবায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেকগুন এগিয়ে রয়েছেঃ জাহিদ মালেক।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সার্বিকভাবে চিকিৎসা সেবায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেকগুন এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন অবৈধ হাসিনা সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক। সম্প্রতি ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় মন্ত্রী বলেন,জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বাস্থ্যখাতে যে উন্নতি হয়েছে তার একটা বড় ছোয়া লেগেছে ডেন্টাল খাতে।…
-

কোভিড-১৯ঃ জরুরী পদক্ষেপ না নিলে বাংলাদেশে ৫ লক্ষ মানুষ মারা যাবার আশংকা।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অবৈধ হাসিনা সরকার প্রানঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে, কোভিড-১৯ সংক্রমন থেকে বাংলাদেশে ৫ লাখেরও বেশি মানুষ মারা যেতে পারে। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এপিডেমিওলজিস্টদের লেখা এক গবেষণা প্রতিবেদনে এমন আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনটি সম্প্রতি বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের দেওয়া হয়েছে।…
-

করোনা ভাইরাসঃ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ…
-

এখন থেকে ঢাকা বিমানবন্দরে নেমেই যাত্রী যাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এখন থেকে বাংলাদেশে আগত সকল ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমেই যাত্রী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ…
-

লন্ডন থেকে ফিরেই মুজিববর্ষের অনুষ্ঠানে বদরউদ্দিন কামরানঃকোয়ারেন্টাইন আইন কাদের জন্য?
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ লন্ডন থেকে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে না গিয়ে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। গত ১৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেদিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলের অনুসারীরা জড়ো হয়ে তাকে সংবর্ধনাও প্রদান করেন। সংবর্ধনার কিছু ছবি ফেসবুকেও শেয়ার করেন কামরান অনুসারীরা। এরপর মঙ্গলবার বঙ্গবন্ধু…
-

করোনাভাইরাস টেস্টিং কিট আবিষ্কার করেছে গণস্বাস্থ্য কেন্দ্রঃ খরচ জনপ্রতি মাত্র ২০০টাকা।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অত্যন্ত আশাব্যঞ্জক খবর এই যে,ভয়াবহ করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টিং কিট ‘আবিষ্কার’ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। এই পরীক্ষা করতে খরচ পড়বে জনপ্রতি মাত্র ২০০ টাকা। গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, ওষুধ বিভাগের মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে এই কিট অচিরেই বাজারে আনা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ…
-

বাংলাদেশে করোনাভাইরাস আরো ১০ থেকে ১৫ গুণ ভয়ঙ্কর হবে: মার্কিন চিকিৎসাবিজ্ঞানী অস্টারহোম।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সমগ্র বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮৭ জনের। বিভিন্ন দেশে প্রায় ২ লক্ষের কাছাকাছি সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৭৬ জন চিকিৎসাধীন এবং ৬ হাজার ৪১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২…
-

করোনা দুর্যোগে জনগনকে সার্বিক আর্থিক সহায়তা করবে সরকারঃ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চলমান কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের কারণে তার সরকার কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্য-দশায় পড়তে দেবে না। নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়ি ভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সবই সরকার দেখবে। কানাডার সংবাদমাধ্যম সিটিনিউজ ১১৩০ এ তথ্য জানিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কানাডায় ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন…
-

করোনা নিয়ন্ত্রণে আমেরিকা-ইতালির চেয়েও বেশী সফল বাংলাদেশ : জাহিদ মালেক।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভয়াবহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকা-ইতালির চেয়েও বাংলাদেশ অনেক বেশী সফল বলে মনে করেন অবৈধ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাঁর ভাষায়, অন্যান্য বড় বড় দেশ যেমন, আমেরিকা এখনও করোনা নিয়ন্ত্রণ করতে পারে নাই, ইতালি পারে নাই। কাজেই আমরা তো অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আমরা তাদের কাছ থেকে শিখে গত দুই মাস আগে…