Category: অপরাধ চিত্র
-

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেফতার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার) ভারতে গ্রেপ্তার করা হয়েছে।আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে চ্যানেল-২৪। এর আগে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগীদের সন্ধানে ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দেশটির…
-

ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছর ও চেয়ারম্যান জেনারেল হারুনের ৪ বছরের কারাদণ্ড
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বহুল আলোচিত বিতর্কিত ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে মানিলন্ডারিং আইনে করা দুটি মামলার মধ্যে একটির রায়ে এমডি রফিকুল আমিনকে ১২ বছর এবং গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১২ মে) আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। এর আগে…
-

সব মামলায় জামিন পেলেন ক্যাসিনো সম্রাট, মুক্তিতে আর বাধা নেই
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এতে সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই…
-

বিশৃংখলা সৃষ্টিকারীদের গণপিটুনি দিয়ে মারার নির্দেশ দিলেন আওয়ামী এমপি!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের মিডনাইট সাংসদ এইচ এম ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘আমি হুকুম দিয়ে দিচ্ছি বিশৃংখলা সৃষ্টিকারী দুষ্কৃতিকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললেও কিছুই হবে না, আপনারা যদি পারেন গণপিটুনি দিয়ে মেরে ফেলেন আমি হুকুম দিয়ে দিছি’। সামাজিক যোগাযোগের মাধ্যমে ৫৩ সেকেন্ডের এমন একটি ভিডিও ইতোমধ্যে…
-

কুমিল্লার দাউদকান্দিতে ড.খন্দকার মোশাররফের বাসভবনে ছাত্রলীগ-যুবলীগের হামলা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সামনের বাসভবনে নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আজ শনিবার (৭ মে) বেলা ১১টার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ…
-

ফেসবুকে অন্যায়ের প্রতিবাদ করে শাস্তি পেলেন প্রখ্যাত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ফেসবুকে প্রতিবাদ সূচক স্ট্যাটাস দিয়ে শাস্তি পেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও র্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সম্প্রতি এই প্রখ্যাত সিনিয়র সহকারী সচিবকে তিরস্কার সূচক লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ …
-

রেলমন্ত্রী সুজনের স্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করে উল্টো বরখাস্ত হলেন টিটিই শফিকুল!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে মিডনাইট হাসিনা সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আকতার মনির তিন আত্মীয়কে জরিমানা করায় রেলওয়ের টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ের কর্মকর্তা বলছেন, কাউকে জরিমানার জন্য নয়, যাত্রীদের…
-

দুর্বৃত্তদের কোনো জায়গা আওয়ামী লীগে নেইঃ হাছান মাহমুদ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মিডনাইট হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন গুহের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ন্যক্কারজনক। দলের নাম ভাঙিয়ে যারা দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে, এমন দুর্বৃত্তদের কোনো জায়গা আওয়ামী লীগে নেই। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ…
-

কেমন কাটবে ক্রশফায়ারে নিহত একরামুলের পরিবারের ঈদ???
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জরাজীর্ণ ভবনের দোতলায় উঠতেই সামনে পড়ে একরামুল হকের কক্ষটি। কড়া নাড়তেই সামনে আসেন স্ত্রী আয়েশা বেগম। কক্ষের ভেতরে চারটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল। টেবিলের এক পাশে রক্তমাখা একটি সাদা চশমা। দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়ালে হাতে লেখা কিছু স্মৃতিকথা আর প্রশ্ন। বাবার (একরামুল) উদ্দেশে দেয়ালে লেখা প্রশ্নগুলোর জবাব চার বছরেও পায়নি কিশোরী…
-

র্যাবের নিষেধাজ্ঞা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৪ ল-ফার্মের সঙ্গে আলোচনা চলছেঃশাহরিয়ার আলম
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের এলিট ফোর্স র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি আইনগতভাবে মোকাবিলার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মিডনাইট হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ কারণে যুক্তরাষ্ট্রের চারটি স্বনামধন্য ল-ফার্মের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম…