ভোট বর্জন করলেন পার্থ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   ঢাকা-১৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ ভোট বর্জন করেছেন। পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোট বর্জনের কথা জানিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।

৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে তিনি বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট, সমর্থক ও ভোটারদের বাধা দেয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) নির্বাচন করছেন।

 

Share this post

scroll to top