সংসদ নির্বাচন: ইন্টারনেট সেবা এবার একদম পাওয়া যাচ্ছে না

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   বাংলাদেশে আজ একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ইন্টারনেট সেবা একদমই পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে।

নির্বাচনের আগের দিন গতকাল মোবাইল ফোনে থ্রি-জি এবং ফোর-জি সার্ভিস বন্ধ করে দিয়েছিলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি।

কিন্তু মোবাইল ফোনের সেটিংস বদলে নিয়ে অন্তত টু-জি সেবা পাওয়া যাচ্ছিলো।

কিন্তু এখন কোন ধরনের ইন্টারনেট সংযোগই পাওয়া যাচ্ছে না।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *