চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুক্রবার

 kzchina-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী কাল শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সফরকালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্ট  সাক্ষাৎ করবেন।

রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে শুক্রবার বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি প্রধানের সাক্ষাৎ হবে। তবে শুক্রবার দিন বা রাতের মধ্যে যেকোনও এক সময় হবে।

শুক্রবার দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন শি জিনপিং। সফরে দুইদেশের মধ্যে ২৫ টিরও বেশি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব চুক্তির আওতায় বাংলাদেশ ৪০ বিলিয়ন ডলার বা ৩ লাখ ১২ হাজার কোটি টাকার ঋণ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top