বেগম খালেদা জিয়া – শি জিনপিং বৈঠক অনুষ্ঠিত

kzshing-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে সফররত চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ে আলোচনা করেন তারা।

হোটেল লা মেরিডিয়ানে বিকেল ৫টার দিকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ও খালেদা জিয়ার মধ্যকার এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা পর শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।unnamed00ফখরুল বলেন, চীনকে বাংলাদেশের উন্নয়ণে সহযোগিতার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। বিএনপির সঙ্গেও ভালো সম্পর্ক আছে।

বৈঠকে মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, লে : জে: (অব:) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হোটেল লা মেরিডিয়ানে উদ্দেশ্যে রওয়ানা করেন বেগম জিয়া। চীনা প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার এই  বৈঠককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

unnamed


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *