পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বেঙ্গল টাইগারদের অভিনন্দন জানালেন খালেদা জিয়া

bkzcri copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করায় টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে ম্যাচ জয়ের পর পরই এ অভিনন্দন জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার বরাত দিয়ে দিদার বলেন, শীর্ষ নেতাদের জন্য বৈঠকের কারণে খেলার প্রথম অংশ দেখতে না পারলেও টেলিভিশনে খেলার শেষাংশ মানে বাংলাদেশের ব্যাটিং  উপভোগ করেছেন খালেদা জিয়া।

টাইগারদের অসাধারণ জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়েছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে জয়ের  পরও টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। আজও পাকিস্তানের সঙ্গে জয়লাভের পরই বাংলাদেশের দামাল ছেলেদেরকে অভিনন্দন জানালেন খালেদা জিয়া।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top