Month: November 2015
-

আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছেঃ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী।
দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ‘যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজের সবখানে, এমনকি আমাদের দল আওয়ামী লীগের মধ্যেও যুদ্ধাপরাধীরা রয়েছে। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ চাই ।’ আজ সোমবার সকালে জামায়াত এর ডাকা হরতাল বিরোধী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা…
-

বাংলাদেশ ধীরে ধীরে অভিশাপ মুক্ত হয়ে এগিয়ে যাচ্ছেঃ শেখ হাসিনা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ অভিশাপ থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। এর ফলে দেশ এগিয়ে যাচ্ছে। সোমবার দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে হত্যাযজ্ঞের বিভিন্ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যে মুহূর্তে বিজয় সূচিত হতে যাচ্ছে। সেই ঠিক মুহূর্তে বু্দ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কারণ বাংলাদশে…
-

সালাউদ্দীন কাদেরের ফাঁসি বিচার বিভাগীয় হত্যাকান্ডঃ বেগম খালেদা জিয়া
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন কথিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে দন্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। বেগম খালেদা জিয়া এই পরিবারের সদস্যদের সান্তনা দিয়েছেন । পরিবারটিকে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরার জন্য বলেছেন বেগম জিয়া । শনিবার রাতে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন সালাউদ্দিন…
-

‘চোখের পানি মুছে ফেলো, তোমাদের বাবা শহীদ হয়েছেনঃ সন্তানদের বললেন ফারহাত কাদের চৌধুরী
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মুক্তিযুদ্ধের সময় কথিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীকে গত পরশু রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিজ গ্রামে জানাজার পূর্বে এই অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানকে ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। রবিবার সকাল ৯টার দিকে সাকার মরদেহ কড়া নিরাপত্তায় তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে পৌঁছালে…
-

চক্রান্ত মোকাবেলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে: সশস্ত্রবাহিনীকে শেখ হাসিনা
ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ স্বাধীনতাবিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলায় স্বশস্ত্র বাহনীকে সজগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তবে স্বশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল বেলাল উপস্থিত…
-

দেশে ফিরলেন দেশমাতা বেগম খালেদা জিয়াঃ বিমানবন্দরে মানুষের ঢল
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে ফিরেছেন দেশমাতা বেগম খালেদা জিয়া। দুই মাসের বেশি সময় পরে লন্ডনে থেকে আজ বিকাল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরের বাইরে দলের সিনিয়র নেতা মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান,…
-

প্রান ভিক্ষা আবেদন নিয়ে ব্যাপক ধুম্রজালঃ দুই পরিবার বলছে অবিশ্বাস্য
ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ তথাকথিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত দুই রাজনৈতিক নেতার রাষ্টপতির কাছে প্রান ভিক্ষা চাওয়া নিয়ে ব্যাপক ধুম্রজাল সৃষ্টি করেছে হাসিনা সরকার । কারন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার যে খবর দিচ্ছে তা অবিশ্বাস্য বলে দাবী করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই নেতার পরিবারের সদস্যরা । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার…
-

আইএস-এর চোখে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সব মুরতাদ
দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ আইএস বাংলাদেশে চারটি হামলার দায় লিখিতভাবে স্বীকার করেছে। আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’-এ প্রকাশিত এক লেখায় বাংলাদেশে দুই বিদেশী হত্যা, সাভারে পুলিশ সদস্য হত্যা এবং শিয়াদের মহররম মিছিলে হামলার দায় স্বীকার করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে আইএস আখ্যা দিয়েছে ‘মুরতাদ’ হিসেবে। ‘দাবিক’-এর ১২তম সংস্করণে বাংলাদেশ নিয়ে ৫ পৃষ্ঠার ওই নিবন্ধের…
-

বাংলাদেশে সাইবার অপরাধের ৮০ শতাংশই ফেসবুকে,অচিরেই নতুন বিলঃপলক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে সাইবার অপরাধ দমনে ইতোমধ্যে একটি হেল্প লাইন চালু করা হয়েছে। এছাড়া নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আরও একটি হেল্প লাইন চালু আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হেল্প লাইন হচ্ছে ০১৭৬৬৬৭৮৮৮৮ এবং অন্যটি ১০৯২১। এ নম্বর দু’টি ২৪ ঘণ্টা খোলা থাকে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার রাতে জাতীয়…
-

সালাউদ্দীন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরে ডাকা হয়েছে জল্লাদদের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শেষ পর্যন্ত তথাকথিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোঃ মুজাহিদের ফাঁসি দিতে হাসিনা সরকার বদ্ধপরিকর। এ উপলক্ষ্যে ডাকা হয়েছে জল্লাদ শাজাহান ও জল্লাদ রাজুকে। যুদ্ধাপরাধের মামলায় দন্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করতে তাদেরকে ডাকা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে…