Day: April 14, 2015
-

সাংবাদিক সাগর-রুনী হত্যাকাণ্ডঃ ফেঁসে যাচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যানের ছোট ভাই রন্জু!
মাকসুদুর রহমান রঞ্জু। এটিএন বাংলার একজন পরিচালক। তিনি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ছোট ভাই। পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী। সাংবাদিক দম্পতি সাগর-রুনী যেদিন খুন হন সেদিনই তিনি দেশ ত্যাগ করেন। ওই দিনই তার বিদেশে চলে যাওয়া স্বাভাবিক কিংবা কাকতালীয় ঘটনা হলেও নানা কারণে আইনশৃংখলা বাহিনী তাকে সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত করে। অপরদিকে বেরিয়ে এসেছে তিনি…
-

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল আবেদন কার্যতালিকায়
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন বুধবারের কার্যতালিকায় এসেছে। এদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চে মামলা দুটি আদেশের জন্য ২ ও ৩ ক্রমিকে রয়েছে। তবে শুনানি মুলতবি…
-

প্রতিহিংসার শিকার হওয়ার আশংখায় সরকার পরিবর্তনের কথা ভাবতেই পারছেন না শেখ হাসিনাঃ ফিনান্সিয়াল টাইমস
প্রায় এক মাস হয়ে গেলো হাসিনা আহমেদের স্বামী বিএনপির সিনিয়র নেতা সালাহ উদ্দিন আহমেদকে উত্তর ঢাকার তার এক বন্ধুর বাসা থেকে চোখ বেঁধে সাদা পোশাকের সশস্ত্র পুলিশ সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর থেকেই আর তার হদিস মেলেনি। ‘আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই, আর কিছু চাই না,’ বলছিলেন হাসিনা আহমেদ। তার কণ্ঠ রুদ্ধ হয়ে…
-

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনঃ রোশনারা ও টিউলিপকে পিছনে ফেলে রূপা হক এগিয়ে
এবারের ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশী প্রার্থীরা প্রায় তারকাখ্যাতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। আমাদের রোশনারা ব্রিটিশ পার্লামেন্টে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন, সুনামের সাথেও তিনি গত পার্লামেন্টে কাজও করেছেন। এবারও তিনি প্রার্থী। জয় অনেকটাই নিশ্চিত ধরে নেয়া যায়- রোশনারার কাজ, কর্ম ও জনপ্রিয়তার নিরিখে। এদিকে উদীয়মান দুই তারকা রাজনীতিক হিসেবে হ্যাম্পষ্ট্যাড-কিলবার্ন আসনে টিউলিপ সিদ্দিকী যেমন জনপ্রিয়তা ও ভোটারদের…