আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল আদেশ বহালঃ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন মিন্টু

mintooঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থিতার বৈধতা চেয়ে করা বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর আপিল গ্রহন না হওযায় প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

শনিবার বিকেল ৪টায় শুনানি শুরু হয়ে শেষ হয় ৫টা ৪০ মিনিটে।

মিন্টুর পক্ষে শুনানি অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার।

তবে জনাব মিন্টুর পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top