বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পবিত্র ওমরাহ পালন

 24jdprpm-e1406085469401বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ার‌ম্যান তারেক রহমান পবিত্র ওমরাহ হজ্জ পালন করেছেন।

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে শনিবার রাত ৩টায় মদীনা আমির মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া, তারেক রহমান।

তবে মঙ্গলবার ইফতারের পর তারা পবিত্র ওমরাহ হজ্জ পালনের লক্ষে মক্কায় রওনা দেন।


মক্কা পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাওয়াফ শুরু করেন তারা এবং রাত তিনটার দিকে ওমরাহ পালন সম্পন্ন করেন।

পরে বিশেষ দোয়ার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। বর্তমানে তারা সৌদি রয়েল প্যালেসে রয়েছেন এবং দেশের ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে সেখানেই থাকবেন বলে জানা গেছে।

Share this post

scroll to top