বিবসনা আলিয়া

image_75945_0স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে হইচই ফেলে দেয়া আলিয়া ভাটকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেক পরিচালকই। আর কিছুদিন পরেই মুক্তি পাবে ইমতিয়াজ আলির পরিচালনায় আলিয়া অভিনীত ছবি ‘হাইওয়ে’। যা নিয়ে এখন থাকতেই অনেকে উচ্চাশা পোষন করেছেন।

 
কিন্তু সেই নবাগত আলিয়াই বিবসনা হয়ে দাঁড়িয়ে গেছেন ক্যামেরার সামনে। একটি ক্যালেন্ডারের জন্য ফটোগ্রাফার ডাব্বু রত্নানি তুলেছেন আলিয়ার এই ছবি।
অনেকেই বলছেন, আলিয়ার চেহারার মধ্যে এক ধরনের শিশুসুলভ সারল্য আছে। যা তাকে বলিউডে অল্পবয়সী মিষ্টি মুখের নায়িকা হিসেবে দাঁড় করিয়েছিল। কিন্তু আলিয়া এখন চাইছেন নিজের রোমান্টিক কিউট ইমেজ ভেঙে অন্যদের মতো আবেদনময়ী হয়ে উঠতে। সেজন্যই এভাবে সবাইকে অবাক করে দিয়ে বিবসনা হয়ে ক্যামেরার সামনে সাহসী পোজ দিয়েছেন।
 
বুধবার আলিয়া নিজেই তার টপলেস ছবি টুইটারে পোস্ট করেন। সাদাকালো ওই ছবিতে তাকে একটি কালো বিড়ালকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপসনে আলিয়া লেখেন, ‘অভিনন্দন ডাব্বু রত্নানিকে। আমার সবচেয়ে সুন্দর ছবি’।
 

উল্লেখ্য, আলিয়ার বিবসনা হবার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৩ সালের শুরুর দিকে নবাগত হিসেবে সবার দৃষ্টি আকর্ষণের জন্য তিনি একই ফটোগ্রাফারের ক্যামেরার সামনে কাপড় খুলেছিলেন। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top