Category: স্বাস্থ্য ও শরীর
-

মেডিকেল ইক্যুপমেন্টের নামে খালি বাক্স সাপ্লাই দিয়ে ৯০০কোটি টাকা হরিলুট।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিভিন্ন জরুরী ডাইগনোস্টিক মেশিন সরবরাহ না করেই ৯০০ কোটি টাকা তুলে নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুর মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০০৯/১০ অর্থ বছর থেকে শুরু করে ২০১৯/২০ অর্থবছর পর্যন্ত সময় এই টাকা তুলে নেয়…
-

করোনা চিকিৎসায় চরম প্রতারনার অভিযোগে বিপাকে রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদ।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার নামে গুরুতর প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান এবং অবৈধ শেখ হাসিনা সরকারের উগ্র সমর্থক মিডিয়া ব্যক্তিত্ব মো. সাহেদকে এক নম্বর আসামী করে মামলার প্রস্তুতি চলছে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে অভিযান শেষে র্যাব কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এর আগে বেলা ২ টা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের…
-

যুক্তরাষ্ট্র-চীন পারলে,আমরা পারবনা কেন? করোনা ভ্যাকসিন প্রসঙ্গে ড.আসিফ।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভয়াবহ করোনা মহামারি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অত্যন্ত আশা জাগানিয়া খবর দিয়েছে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘গ্লোব বায়োটেক লিমিটেড’। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে তারা করোনার টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের দাবী করেছে। প্রাথমিকভাবে তারা প্রাণীর দেহে এই টিকা প্রয়োগ করে সফলতা পেয়েছে। তবে এখনই তারা মানবদেহে পরীক্ষা চালাতে পারবে না। মানবদেহে…
-

ভূঁয়া মাস্ক সরবরাহকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল পলাতক!!!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য ভুয়া মাস্ক সরবরাহকারী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে খুঁজছে পুলিশ। মাস্ক কেলেঙ্কারির ঘটনায় আমিনুলের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের মামলার পর কাগজপত্র যাচাই-বাছাই ও তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়া মামলাটির তদন্তভার শিগগিরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে স্থানান্তর হতে পারে। দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ১৮ এপ্রিল ৫০…
-

করোনা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনা মহামারি প্রতিরোধকালে দায়িত্বে পালনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতিতে নিউজিল্যান্ড সরকারের প্রতিক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা হয়। যদিও করোনা নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড সফল একটি দেশ। এছাড়া করোনাকালে লকডাউন ভেঙে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিতর্কিত হন…
-

স্বাস্থ্যমন্ত্রীর যে ব্যপক সমালোচনা হচ্ছে তা গণতন্ত্রের সৌন্দর্য: হাছান মাহমুদ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে সংসদে যে ব্যপক সমালোচনা হচ্ছে তাকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অবৈধ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যেভাবে আলোচনা হয়েছে, এটিই ‘বিউটি অব দ্য ডেমোক্রেসি’। এভাবেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্র এগিয়ে যায়। আমি মনে করি…
-

চীনা সামরিক বাহিনীতে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন অনুমোদন।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনাভাইরাস প্রতিরোধক একটি টিকা(ভ্যাকসিন) পরীক্ষামূলক ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে চীনের সামরিক বাহিনী। চীনা কোম্পানী ক্যান সাইনো জানিয়েছে, চীনা সামরিক ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ এবং নভেল করোনাভাইরাসে সৃষ্ট রোগ প্রতিরোধের সম্ভাবনা হাজির করেছে। বিবিসি জানিয়েছে, ক্যান সাইনো বায়োলজিক্স এবং অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সের বেইজিং ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকাটি তৈরি করেছে। সারা বিশ্বে…
-

১মাসে ঢাকা মেডিকেলে ডাক্তারদের খাবার বিল ২০কোটি টাকা কি করে হয়ঃশেখ হাসিনা।
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, এতে বিষ্ময় প্রকাশ করে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা…
-

করোনা প্রতিরোধে হাসিনা সরকারের কোনো রোডম্যাপই নেই : মির্জা ফখরুল
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপই নেই। বাংলাদেশের মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। তারা কোনো দিক-নির্দেশনা খুঁজে পাচ্ছে না। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে সমস্ত দেশে কোবিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং এখন গ্রামে গ্রামে এই করোনাভাইরাসের রোগী দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা, তারা বলছেন…
-

মোস্তাকের ভাগ্নে জটিলতাঃ ডা.ফেরদৌসের আমেরিকান পাসপোর্টে জন্মস্থান পাকিস্তান কেন?
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে ক্ষমতা গ্রহনকারী আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদের ভাগ্নের পরিচয় দিয়ে নিউ ইয়র্কের বিতর্কিত ডা. ফেরদৌস খন্দকার পাকিস্তানে থাকার ফলে তার আমেরিকান পাসপোর্টে জন্মস্থানের নাম পাকিস্তান লেখা রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রকাশের পর ডা. ফেরদৌস খন্দকারের আসল নাগরিকত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।…