Category: প্রবাস পত্র
-

বাংলাদেশের নির্বাচনে ভারত কখনো হস্তক্ষেপ করেছে ,জানা নেই : ওবায়দুল কাদের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের কোনো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত কখনো কোনো প্রশ্ন বা হস্তক্ষেপ করেছে- এমনটা জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে ভিসানীতি প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা, সেটা তার দৃষ্টিকোণ থেকে তার নিজস্ব…
-

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশঃহিন্দুস্তান টাইমস
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে নয়াদিল্লিভিত্তিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে তারা। হিন্দুস্তান টাইমস বলেছে, বিশেষত, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে, সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…
-

এবার টাকা-রুপি ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মার্কিন ডলার সাশ্রয়ে দেশে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কার্ড দিয়ে দেশের ভেতরে টাকা দিয়ে কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে এবং পাশাপাশি ভারত ভ্রমণের সময় রুপিতে খরচ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।…
-

বাইডেন-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশের ওকালতি করার দরকার নেইঃ আব্দুল মোমেন
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের মিডনাইট হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে আলোচনায় কী নিয়ে আলাপ হবে, তা নিয়ে বাংলাদেশের ওকালতি করার দরকার নেই। তারা (মোদি-বাইডেন) যেটা ভালো মনে করবেন, সেটাই আলাপ করবেন। ওখানে আমার (বাংলাদেশ) ওকালতি করার প্রয়োজন নেই। ভারত অত্যন্ত পরিপক্ব…
-

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে জাতিসংঘকে উদ্বেগ জানানোর আহ্বান এইচআরডব্লিউর
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়ে ‘প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করতে’ জাতিসংঘের ‘পিস অপারেশনস’ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্সের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ মাসের শেষে তার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সেই সফরকে সামনে রেখে এ আহ্বান জানালো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে…
-

সাংবাদিক নাদিম হত্যায় দায়ীদের বিচার দাবি মার্কিন দূতাবাসের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই হত্যাকাণ্ডের ব্যাপারে দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, এ ঘটনার ব্যাপক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্তের প্রত্যাশা করি আমরা। একই সঙ্গে সাংবাদিক নাদিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করি। তিনি আরও বলেন, মুক্ত সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের দাবি শারীরিক বিপদ,…
-

মালদ্বীপকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলো যুক্তরাষ্ট্র
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী ০৯ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায় দেশটিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলো যুক্তরাষ্ট্র। নির্বাচনের মাস তিনেক আগে সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ যুক্তরাষ্ট্র সফরে গেলে তার সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি যুক্তরাষ্ট্র আয়োজিত গণতন্ত্র শীর্ষ সম্মেলনে মালদ্বীপের সক্রিয় নেতৃত্বের জন্য…
-

বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্লিনকেনকে ৬ কংগ্রেসম্যানের চিঠি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ৬ জন প্রভাবশালী কংগ্রেস সদস্য। তারা গত ৮ই জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে লেখা যৌথপত্রে এই উদ্বেগের কথা জানান। একইসঙ্গে সম্প্রতি নিষেধাজ্ঞা দেয়া র্যাবসহ আইন প্রয়োগকারী এজেন্সিগুলো মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও…
-

যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ চায়,হাসিনা সরকারকে হটাতেই এসব করছে: মেনন
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃবাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে উপলক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ‘রেজিম চেঞ্জের’ (ক্ষমতা বদল) কৌশলের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মিডনাইট সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘মার্কিনিরা আমাদের সেন্টমার্টিন দ্বীপ চায়, কোয়াডে বাংলাদেশকে চায়।হাসিনা সরকারকে হটানোর লক্ষ্যে তারা এসব কিছু করছে।’ বুধবার সংসদের বৈঠকে ২০২৩-২০২৪ অর্থ বছরের…
-

যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের কোনো ভূখণ্ড দাবি করেনিঃমেননের বক্তব্যে মার্কিন দূতাবাস
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বুধবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে ‘রেজিম চেঞ্জ’ কৌশলের অংশ উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি দাবি করেছেন, তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে। মহাজোটের শীর্ষ নেতা এবং প্রবীণ রাজনীতিবিদ…