Category: অর্থ ও বানিজ্য

  • মহা ‘বিদ্যুৎ বিপর্যয়ে উৎপাদন ব্যহত হয়ে দেশের ১৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে

    সম্প্রতি স্মরনকালের সবচেয়ে ভয়াবহ   বিদ্যুৎ   বিপর্যয়ের কারণে  দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিয়ে বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা সংবাদ মাধ্যমকে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। গত শনিবার সারাদেশে প্রায় ১০ ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয়ে বিদ্যুত্হীন ছিল দেশ। এতে অনেক শিল্পকারখানা, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার উত্পাদন ব্যাহত হয়েছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা…

  • কেঁচো খুড়তে সাপঃহলমার্কের টাকা ট্রান্সকমে

    কেঁচো খুড়তে সাপঃহলমার্কের টাকা ট্রান্সকমে

    সোনালী ব্যাংকের অর্থ লোপাটে অভিযুক্ত হলমার্ক গ্রুপের কর্ণধার তানভীর মাহমুদের কাছ থেকে দেশের শীর্ষ দুটি দৈনিক পত্রিকার এক মালিক ‘বিপুল অর্থ নিয়েছেন’ বলে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দাদের দেয়া এক প্রতিবেদন হাতে নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে অর্থ স্থানান্তরের গতিপথকে সন্দেহজনক বলা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দারা অনুসন্ধানে জানতে পেরেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের…

  • কি এই বিট-কয়েনঃসাবধান, ‘বিটকয়েনের’  খপ্পর থেকে বাঁচুন

    কি এই বিট-কয়েনঃসাবধান, ‘বিটকয়েনের’ খপ্পর থেকে বাঁচুন

    খুব সহজেই বাড়িয়ে নিন আপনার বিটকয়েনের আয়’, ‘চলুন জানি বিটকয়েন কি? কিভাবে আয় করবো এনড্রয়েড ও পিসি দিয়ে!’ এমন গালভরা ব্লগপোস্ট আর অনলাইন প্রচার সহজেই চোখে পড়তে পারে আপনার। বিনাপরিশ্রমে ‘ডলার’ আয়ের এই সুযোগে আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের তরুণরা। অনলাইনে প্রায় বছর খানেক ধরে বিটকয়েনের ব্যাবসা চললেও সম্প্রতি তা বাংলাদেশ ব্যাংকের নজরে আসে এবং ব্যাংক গনমাধ্যমে…

  • অর্থমন্ত্রী আবুল মুহিত নব্য অর্থনীতির দালালঃ ড. বারাকাত

    অর্থমন্ত্রী আবুল মুহিত নব্য অর্থনীতির দালালঃ ড. বারাকাত

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একহাত নিলেন জনতা ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. আবুল বারাকাত। তিনি বলেন, অর্থমন্ত্রী দেশপ্রেমিক নন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীও নন। তিনি অর্থনীতির মানুষ নন। একজন নব্য উদারবাদী অর্থনীতির দালাল। নিজের স্বার্থ তিনি ভালো বোঝেন।   বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জে নৌকাবাইচের অর্থ চাওয়া নিয়ে…

  • বিশ্বসভায় সফল দৃষ্টান্ত বাংলাদেশঃ ফোর্বস ম্যাগাজিনে ‘এপেক্স ফুটওয়্যার’

    বিশ্বসভায় সফল দৃষ্টান্ত বাংলাদেশঃ ফোর্বস ম্যাগাজিনে ‘এপেক্স ফুটওয়্যার’

    বিশ্বসভায় এক ভিন্ন বাংলাদেশকে উপস্থাপন করছে এপেক্স ফুটওয়্যার। তৈরি পোশাক কারখানাগুলোতে বারবার দুর্ঘটনার পর বাংলাদেশকে নিয়ে বিশ্বের ভাবনার ধরণ বদলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এপেক্সের কর্মযজ্ঞ ঢাকা শহর থেকে ২৫ মাইল উত্তরে, গাজীপুর জেলায় ২৪ একর জায়গা জুড়ে। গাজীপুরে পোশাক কারখানাগুলোর আধিপত্যই বেশি। সেই গাজীপুরেই ৫ হাজার ৫০০ শ্রমিক, বিশেষ করে নারীরা এপেক্স ফুটওয়্যারের কারখানায় বিভিন্ন স্টাইলের…

  • তোবা গার্মেন্টের অনশনরত  শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে বিএনপির নিন্দা

    তোবা গার্মেন্টের অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে বিএনপির নিন্দা

    বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্দোলনরত তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ এবং গার্মেন্টস ফ্যাক্টরির ভিতর থেকে জোরপূর্বক বের করে দেয়ায় এ অভিযোগ করে বিএনপি।এছাড়াও উক্ত ভবনের পানির সংযোগ বিচ্ছিন্ন করারও তীব্র সমালোচনা করা হয় বিএনপির পক্ষ থেকে। বিবৃতিতে…

  • কাস্টমস-বিজিবি দ্বন্দ্বে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধঃবিপুল আর্থিক ক্ষতির আশংখা

    কাস্টমস-বিজিবি দ্বন্দ্বে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধঃবিপুল আর্থিক ক্ষতির আশংখা

    আমদানি পণ্য তালিকাভুক্ত করার কার্গো শাখার ঘর বিজিবি বুধবার রাতে উঠিয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল চেকপোস্টে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে শুল্ক বিভাগ। সেইসাথে বন্দর থেকে সব ধরনের মালামাল খালাস প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।    ঈদের ৩ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে কাস্টমস ও বন্দর খোলা থাকলেও বন্দর দিয়ে কোন ধরনের মালামাল আমদানি-রফতানি হয়নি।…

  • বিশ্ব অর্থনীতির ফাটল ও বাংলাদেশ

    বিশ্ব অর্থনীতির ফাটল ও বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ২০০৭-এর আর্থিক সংকট থেকে উদ্ভূত মন্দা যখন আরেক উন্নত বিশ্ব ইউরোপের আর্থিক ভিত নড়বড়ে করে দেয়, তত দিনে অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলার কারণ, এই সংকটের বিষয়ে সতর্কবাণী করা হলেও তাতে কেউ কর্ণপাত করেনি। এই সতর্কতার আগাম ঘোষণাকারীদের একজন ছিলেন রঘুরাম রাজন, তখনকার আইএমএফের প্রধান অর্থনীতিবিদ এবং বর্তমানে ভারতীয়…

  • ঈদে দেশে তৈরী ওয়ালটন ফোনের ব্যাপক কদর

    ঈদে দেশে তৈরী ওয়ালটন ফোনের ব্যাপক কদর

    ঈদের মাত্র কয়েক দিন বাকি। ঈদ উপলক্ষে দেশজুড়ে কেনাকাটায় ধুম পড়েছে। অন্যান্য পণ্যের মতো ইলেকট্রনিক্স পণ্যের বাজারও জমজমাট। এবারের ঈদে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মোবাইল ফোন সেট। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের মোবাইল ফোন সেট এখন ক্রেতাদের মধ্যে হট কেক। বিশেষ করে আধুনিক তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের স্মার্টফোন। রাজধানীর কয়েকটি শো-রুম ঘুরে…

  • অর্থমন্ত্রী মোবাইল ফোন সেটের চোরাচালান ঠেকাবেন কীভাবে?

    অর্থমন্ত্রী মোবাইল ফোন সেটের চোরাচালান ঠেকাবেন কীভাবে?

    দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আমদানিকৃত মোবাইল ফোন সেটে মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) বাড়ানো হয়েছে। সংযোজন করে এমন দেশীয় কোম্পানিগুলোকে সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেয়া হলেও বাস্তবে ফল উল্টো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভ্যাট বাড়ানোর ফলে এখন সস্তায় মোবাইল ফোন সেট কেনার সুযোগ হারাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। শুধু তা-ই নয়,…