পীরের ছোবলে ব্যাগ উধাও!

পীর সেimage_82527_0জে অভিনব কায়দায় ঢাকা মেডিকেলের গেট থেকে ব্যাগ নিয়ে লাপাত্তা হলো এক দুষ্কৃতকারী নারী। বুধবার দুপুরে রূপা নামের এক নারীর কাছ থেকে ওই ‘পীর’ একটি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায়।

রূপা  দৈনিক প্রথম বাংলাদেশকে  জানান, তার হারানো ব্যাগের মধ্যে টাকা, মোবাইল এবং বেশকিছু স্বর্ণালঙ্কার ছিল।

প্রতারণার শিকার রূপা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘হাসপাতালের আইসিইউতে আমার শ্বশুর ইমদাদুল হক ভর্তি আছেন। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ আনতে মেডিকেলের গেটে এলে এক মহিলা আমাকে ডেকে বলে তোর শ্বশুর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি। আমি পীরের মাজারের খেদমতদার। আমার পীর বাবা তোর শ্বশুরকে বাঁচাতে আমাকে পাঠিয়েছেন। এখানে তুই তোর সবকিছু রেখে একশ কদম দূরে গেলে একটি পাথর পাবি। ওই পাথর নিয়ে তোর শ্বশুরের বেডে গেলে সে সুস্থ হয়ে যাবে।’

তার কথামতো রূপা একশ কদম এগিয়ে পাথর না পেয়ে তার দিকে ফিরলে দেখে তার ব্যাগ ও বোরকা পড়া ওই নারী কেউই ওখানে উপস্থিত নেই। এরপরই রূপার হুঁশ ফিরে। তখন আর কিছুই করার নেই।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top