খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণেই বিএনপি ভেঙে যাচ্ছে: মোহাম্মদ নাসিম

nasim3

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ কোনো দল ভাঙার রাজনীতি করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের দোষ দিয়ে লাভ নেই  খালেদা জিয়া ও বিএনপির ভুল সিদ্ধান্তের কারণেই বিএনপি ভেঙে যাচ্ছে ।

শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। কিছু আইনি প্রক্রিয়া আছে। এগুলো শেষ হলে জামায়াত নিষিদ্ধ দলে পরিণত হবে।

ময়মনসিংহ বিভাগে উন্নীত হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান আরো উন্নত করা হবে বলেও জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্বাচিবের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

পরে মন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। বিকেলে মন্ত্রী জেলার গৌরীপুর উপজেলার মুক্তাদীর চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবার উদ্বোধন করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top