লন্ডন থেকে আর দেশে ফিরবেন না খালেদা জিয়াঃ শাহজাহান খান

shahjahan_khan-2ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈরের সানেরপাড়ে একটি ফিলিং স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, ‘পরাজিতরা নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে কিন্তু কখনো ভালো কাজের পরিকল্পনা করতে পারে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া মানুষ হত্যাসহ নানা অপকর্ম করেছেন। আর সেসব অপকর্মের সাজা থেকে রক্ষা পাওয়ায় জন্য লন্ডন যাত্রা করেছেন। সেখান থেকে আর তিনি ফিরে আসবেন না।’

ষড়যন্ত্র করা ছাড়া অন্য কোনো পথ খালেদা জিয়ার সামনে খোলা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শাহনেওয়াজ শামীম মুন্সী, রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

Share this post

scroll to top