ডাক না শোনায় শিশুকে গুলি করলেন মাতাল আওয়ামী সাংসদ লিটন

58345_117ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুুঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে তৃতীয় শ্রেণীর ছাত্র সৌরভ (১০) আহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে গোপালচরণ ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে। আহত সৌরভকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়েছে। জানা যায় ঐ সাংসদ ঐ সময় বেহেড মাতাল ছিলেন।

58360_216সৌরভের বাবা সাজু মিয়া জানান, ভোরে ঘুম থেকে ওঠে রাস্তায় হাঁটাহাটি করছিল সৌরভ। এসময় সংসদ সদস্য লিটন ব্র্যাক মোড়ে গাড়ি থামিয়ে তাকে ডাক দেয়। ডাকে সাড়া না দিলে সৌরভকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন সংসদ সদস্য। এতে সৌরভ দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ মেডিক্যালে নিয়ে যায়। পরে সেখান থেকে সকাল ৬টা ১০ মিনিটে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরো জানান, রংপুর মেডিক্যালে নেয়ার পথে সংসদ সদস্য লিটন ও তার লোকজন সৌরভকে বহনকারী অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা কৌশলে সেখান থেকে রংপুরে যায়। আহত শিশুটি বর্তমানে রংপুর মেডিক্যালে শিশু বিভাগের ১৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

Share this post

scroll to top