বিএনপি ও বিকল্পধারা-বাংলাদেশের যুগপৎ আন্দোলনে সমঝোতা।

khaleda-bcগতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিকল্পধারা-বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি জনাব একিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় যে  বিএনপির সরকার বিরোধী আন্দোলনে বিকল্পধারা সমর্থন দেবে এবং যুগপৎ ভাবে বিভিন্ন কর্মসূচী এগিয়ে নিয়ে যাবে।এব্যাপারে দুদলের মহাসচিব পর্যায়ে সার্বক্ষনিক যোগাযোগ এবং লিয়াজো বজায় রাখারও সিদ্ধান্ত হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্যা ফখরুল এই সিদ্ধান্তের সত্যতা স্বিকার করেছেন।জাতির এই ক্রান্তিলঘ্নে জাতীয়তাবাদী ভাবধারা এবং দলসমূহের এহেন ঐক্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে রাজনৈতিক বিশ্লেষকগন আশাবাদ ব্যক্ত করেছেন।

Share this post

scroll to top