ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন।
এই বিবৃতি ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পাঠ করা হয়। খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তারা বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী অল্প সময়ের মধ্যেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।
শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


