জনগণ যেভাবে চায় বিএনপি নেতাকর্মীদের সেভাবেই চলতে হবে: তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সম্মেলন, সভা-সমাবেশ করে নয়, জনগণকে ঐক্যবদ্ধ করা ও দেশ গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। দুই-তিন জনের ছোট ছোট টিম করে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণ যেভাবে চায় বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সেভাবেই চলতে হবে। জনগণতে বোঝাতে হবে শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ান ও স্বাস্থ্যখাতে বিএনপি কীভাবে উন্নয়ন করবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Share this post

scroll to top