Month: March 2024
-

ছাত্রলীগ ছাড়া সব নিয়োগ বাতিল’, চবি রেজিস্ট্রারকে শাসালেন নেতারা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ছাড়া সব নিয়োগ বাতিলের হুমকি দিয়েছে ছাত্রলীগ। বুধবার বিকেলে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সময়ে নিয়োগপ্রাপ্ত কম্পিউটার ল্যাব সহকারী ইয়াহিয়া টিপুকে রেজিস্ট্রার কার্যালয়ে আটকে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহম্মেদকে কড়া ভাষায় শাসায় ছাত্রলীগ নেতারা। তারা বলেন, “ছাত্রলীগের বাইরে সব…
-

মুনিয়া ধর্ষণ ও হত্যা: বসুন্ধরার আনভীরসহ আসামিদের মামলা থেকে অব্যাহতি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ অন্যদের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন খারিজ করেছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত হোসেম এই রায় দিয়েছেন। ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।…
-

খালেদা জিয়ার সাজা স্থগিত আরও ৬ মাস, বিদেশে চিকিৎসায় ‘না’
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্তে (বিদেশে না যাওয়া ও দেশে চিকিৎসা নিতে হবে) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র…
-

ভারতে বিতর্কিত সিএএ’র বাস্তবায়ন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিটিজেনশিপ অ্যামন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড রুলস- সিএএ) বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। নোটিশের জবাব দিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে তিন সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ মঙ্গলবার নোটিশটি জারি করে। বেঞ্চের…
-

পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপিতে তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক…
-

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সেনাবাহিনীর কর্মজীবনে সাবেক কয়েকজন সহকর্মী ক্রিকেটার সাকিব আল হাসানকে বাসায় নিয়ে এসেছিলেন বলে দাবি করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। নির্বাচনের অন্তত চার-পাঁচ মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দুই কর্মকর্তা সাকিব আল হাসানকে রাজনীতিতে যোগ দেওয়ানোর উদ্দেশ্যে সেদিন তার বাসায় এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৯…
-

আজকের আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না: ওবায়দুল কাদের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার শতভাগ পরীক্ষিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরীক্ষা করে কোনও লাভ নেই। আজকের রাজনৈতিক কর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না, সততা মানেন না, নির্দেশনা মানেন না, জীবন দর্শন থেকে শিক্ষা নেন না, আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক! এই দাবি কেন করেন? সৈনিক…
-

‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্যান্ড মিউজিক করতেন। তবে সুরেলা কণ্ঠের সুবাদে একক গায়ক হিসেবেই তার অধিক খ্যাতি আসে। তার কণ্ঠে বেশ কিছু গান ছুঁয়েছে শ্রোতামন, হয়েছে কালজয়ী। সেই গুণী সংগীতশিল্পী খালিদ আর নেই। আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খালিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন…
-

ক্ষমতাসীনরা জানে তারা ভালো নেই: গয়েশ্বর
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা ক্ষমতায় আছে তারা কেমন আছে, তা কেউ জানে না। কিন্তু তারা জানে, তারা ভালো নেই। আর ভালো নেই বলেই মাঝে মাঝে আবোল-তাবোল কথা বলে। সোমবার (১৮ মার্চ) বিএনপির সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণসভায় প্রধান…
-

কুলাউড়া সীমান্তে বাংলাদেশি কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছে। রবিবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম পারভেজ হোসেন সাদ্দাম (১৪)। তিনি একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। অপরদিকে আহত ছিদ্দেকুর রহমান (৩৪) একই গ্রামের…