চাঁদাবাজির মামলায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি এবং ভয় ভিতি প্রদর্শনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন ( র‌্যাব-০৯) ।

জানা যায়. বুধবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়।

প্রসেনজিৎ দেব শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তুষ চন্দ্র দেবের ছেলে।

র‌্যাব-০৯  সিপিসি -১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফ্টটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top