থানার ভেতরই নির্যাতন করে হত্যা,অতঃপর আত্মহত্যা নাটক ???

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে ভয়াবহ করোনা ভাইরাস জনিত জরুরী পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশ কর্তৃক একটি হৃদয়বাদারক ঘটনা ঘটেছে।  বরগুনার আমতলী থানায় পরিদর্শকের (তদন্ত) কক্ষ থেকে শানু হাওলাদার নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  জানা যায় একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গতকাল আটক করে থানায় নিয়ে আসা হয়ে হয়েছিল।

নিহত শানু হাওলাদারের পরিবারের অভিযোগ,আমতলী থানার ওসি আবুল বাশার ও পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির দাবী করা তিন লাখ টাকা না দেওয়ায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে এবং তারপর ঘটনা ধামাচাপা দিতে থানার ভেতরেই তাকে ঝুলিয়ে আত্নহত্যার পরিবেশ তৈরী করে পুলিশ।

এঘটনায় পুলিশের বক্তব্য এখনও জানা যায়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top