বিএনপিকে রাস্তা বন্ধ করে সমাবেশের অনুমতি দেয়া হবে নাঃ ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কর্মদিবসে রাস্তা বন্ধ করলে ব্যপক জনদুর্ভোগ বিবেচনায় গতকাল নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 ভোটার বিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির একবছর পূর্তি উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা তাদের সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top