আওয়ামী লীগের জাতীয় সম্বেলনে ধানের শীষের এমপি সুলতান মনসুর?????

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ মার্কায় নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।  

এদিন, সম্মেলনের সামনের সারিতে বসে থাকতে দেখা যায় সুলতান মনসুরকে। তার পাশেই বসা ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু।

 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক এই ভিপি এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top