যারা অপকর্ম করছে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না : ওবায়দুল কাদের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অবৈধ হাসিনা সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করে অপকর্ম করে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরগাছা মুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে উল্লখে করে কাদের বলেন, যারা অপকর্ম করবে এবং অপকর্মকে মদদ দেবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপসের প্রশ্নই ওঠে না।

বর্তমান শুদ্ধি অভিযানে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে, শেখ হাসিনার তুলনা তিনি নিজেই। তিনি পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে। বলেন কাদের।

এ সময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ ও জুয়াড়িদের কোনো ছাড় দেবে না সরকার–তারা কোনোভাবেই পরিত্রাণ পাবে না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top