চট্রগ্রামে বেপরোয়া ট্রাক চাপায় ছাত্রদল নেতা মোছাদ্দেক হাসান নিহত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ চট্টগ্রামের মহানগরীর টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মুহাম্মদ মোছাদ্দেক হাসান ফালু (২৬) নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে টাইগারপাস মোড়ে ৪ নম্বর রুটের একটি লোকাল বাস শিক্ষার্থী ফালুর মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটর সাইকেল আরোহী ফালু। এ ঘটনায় ঘাতক বাস চালক মো. নয়নকে (২৬) আটক করেছে পুলিশ।

নিহত মুহাম্মদ মোছাদ্দেক হাসান ফালু চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি ঐ কলেজের মাস্টার্সের ছাত্র। তিনি লোহাগাড়ার মৌলভীবাজারের দক্ষিণ পুঁটিবিলা গ্রামের আমিনুল হকের ছেলে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ।

 

তিনি বলেন, রাত ৯ টার দিকে টাইগার পাস মোড়ে বাসের ধাক্কায় মারা যায় মোটর সাইকেল আরোহী। নিহত মোটর সাইকেল আরোহী মুহাম্মদ মোছাদ্দেক হাসান ফালু চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের ছাত্র।

এদিকে তাৎক্ষণিক ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন। তিনি বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় টাইগারপাস মোড় থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। একই সময় বাসটির চালক মো. নয়নকে আটক করা হয়।

Share this post

scroll to top