শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি, মহিলা ফুটবল সংগঠক কিরনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের অবৈধ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স বাদী হয়ে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ আদেশ দেন।

বাদী তার মামলায় উল্লেখ্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদি। ওনার সম্পর্কে গত ০৮ মার্চ তারিখে বেলা ৪.৩৫ মিনিটের সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে বি.এফ.এফ হাউজ মতিঝিল ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এ বক্তব্যটি টেলিভিশন ও অনলাইনে ব্যাপক ভাবে প্রচারিত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top