আবারও গ্যাসের দাম বাড়বেঃ নসরুল হামিদ।

২০২৩ সালের পর বিদ্যুতের দাম কমতে পারে: প্রতিমন্ত্রী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবারও শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের দাম বাড়বে। মন্ত্রণালয় (বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ) দাম বাড়ানোর প্রস্তাব করেছে। গণশুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

শনিবার এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এনার্জি রিপোর্টার্স ফোরামের চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক সদরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন ও কোয়ালিটি সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে যেসব উপাদানের প্রয়োজন, তার মূল্য সাশ্রয় করতে আরও তিন বছর লাগতে পারে। ২০২৩ সালের পর বিদ্যুতের দাম কমতে পারে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে হামিদ বলেন, উত্তরবঙ্গের কয়লার বিষয়ে আমাদের দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে। কারণ আমাদের কয়লাখনি রেখে বিদেশ থেকে আমদানি করলে খরচ বাড়বে। তবে এখানে পরিবেশের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

 

বিদ্যুৎ খাত নিয়ে অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণই বেশি উপকৃত হয় বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

তিনি আরও বলেন, পরিবহন ও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে আরও সচেতন হতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top