বিশ্ব ভালোবাসা দিবসে শাসন করায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ফরিদপুরের সদরপুর উপজেলায় এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুর্জন খাঁর ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।

নিহত কিশোরীর নাম সাবিনা আক্তার (১৪)। সে বাবুর চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত এবং এলাকার আজিজ খাঁর মেয়ে।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিপুন মজুমদর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল বিকেলে ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে ঘুরতে ঘরের বাইরে বের হয় স্কুলছাত্রী সাবিনা। ঘরে ফিরলে এ নিয়ে শাসন করেন মা। এ সময় মায়ের সঙ্গে সাবিনার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে গলায় ফাঁস দেয় সাবিনা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top