প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবেঃওবায়দুর কাদের।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে থাকলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরণ অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশেই যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা না যায়, তাহলে বিদেশেই তার চিকিৎসা ব্যবস্থা করা হবে।

Share this post

scroll to top