বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে বিএনপি-জামায়াত: আনিসুল হক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য ও পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে বিএনপি ও জামায়াত ।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে ও রুখে দাঁড়াতে হবে।
আইনমন্ত্রী আরো বলেন, আপনাদের অবদানে আমরা গৌরবান্বিত। আপনারা আমাদের অহংকার। আমরা সেই শক্তিতে ইনশাআল্লাহ আপনাদের সাহায্যে এসব ষড়যন্ত্র রুখে দিবো।
কসবা-কদমতলি সড়কের মোড়ে ২ কোটি টাকা ব্যয়ে কসবায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ প্রমুখ।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top