বিএনপিকে নিয়ে শেখ হাসিনার এতো মাথা ব্যাথা কেনঃ মির্জা ফখরুল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল,  বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, ‘বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে এই অবৈধ সরকার এত চিন্তিত কেন? তারা তাদের দল নিয়ে চিন্তা করলে ভালো হবে। আমরা তো দল চালানোর বিষয়ে কারো কাছে পরামর্শ চাইনি।’

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে আবারও একতরফা নির্বাচনের ছক আঁকছে সরকার। তারা চায় নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে। সে কারণেই অনির্বাচিত প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি ও আমাদের চেয়ারপারসন নিয়ে মিথ্যাচার করেছেন।’

বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 উল্লেখ্য ঐ সংবাদ সম্মেলনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যাকে করা হলো, সে ফেরারি আসামি, সে দেশেও নেই। এখানে আমার প্রশ্ন, বিএনপিতে কি একটাও নেতা নাই যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা যেত?’ প্রধানমন্ত্রী আবারও প্রশ্ন করেন, ‘বিএনপির কি নেতৃত্বের এতই দৈন্যদশা?’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top