তথাকথিত ভালবাসা দিবসে বিএনপিকে অনশনের অনুমতি দিচ্ছে না অবৈধ হাসিনা সরকার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল দলটি। পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করার কথা। তবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত অনশন কর্মসূচি পালনের অনুমতি পায়নি দলটি।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামীকাল (বুধবার) আমাদের অনশন কর্মসূচির জন্য ডিএমপির কাছে অনুমতি চাইলে তারা এখন পর্যন্ত আমাদের বিষয়টি নিশ্চিত করেনি। তারপরও আগামীকালের কর্মসূচি কখন ও কোথায় হবে, সেটি আমরা গণমাধ্যামকে শিগগিরই জানিয়ে দেবো।’

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল বিএনপি। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্থান পরিবর্তন করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়। মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। পরে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top