আদালতের আদেশ উপেক্ষা করে ইলিয়াস আলীর স্ত্রী লুনাকে লন্ডন যেতে ফের বাধা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের হাতে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনাকে যুক্তরাজ্য যেতে ফের বাধা দিলো হাসিনার পুলিশ।


বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানে তার লন্ডন যাওয়ার কথা ছিল।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সকাল ১০ টার দিকে তাহসীনা রুশদী লুনার বরাত দিয়ে দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে লন্ডন যেতে বাধা প্রধান করেছে।

পুলিশ বলেছে, আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। অথচ রায়ের আদেশে বলা আছে ‘আদালতের অন্য কোনো নির্দেশ ছাড়া তাকে বিদেশ যেতে বাধা দেয়া যাবে না।'
উল্লেখ্য, এর আগে গত রোববারও তাকে যুক্তরাজ্য যেতে বাধা দেয়া হয়েছিল। এরপর সোমবার উচ্চ আদালতে রিট করেন লুনা।
রিটের শুনানিতে আদালত লুনাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top