গভীর শ্রদ্ধায় আর ভালবাসায় শহীদ জিয়াকে স্মরন করলো কানাডা বিএনপি।

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  আজ সন্ধ্যায় মনট্রিয়লের স্বনামধন্য একটি রেস্তোরার হলরুমে কানাডা বিএনপির আয়োজনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান,বীর উত্তমের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি কানাডা বিএনপি নেতা জনাব জুবের আহমেদ এবং সদস্য-সচিব জনাব মোঃ আবুল হাসানে সুদক্ষ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি সূচারুভাবে পরিচালনা করেন কানাডা বিএনপি নেতা জনাব আবুল বাশার মানিক।

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াৎ করেন কানাডা বিএনপি নেতা জনাব জয়নাল আবেদীন জামিল।

 

অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে কানাডা বিএনপির নেতৃবন্দ শহীদ জিয়ার জীবন এবং মুল্যবান দর্শনের উপর আলোকপাত করেন। আলোচনায় অংশ নেন,কানাডা বিএনপি নেতা,সর্বজনাব  নাসির উল্লাহ,আনসারউদ্দীন আহমেদ,ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু,  এম জয়নাল আবেদিন জামিল,কামরুল হাসান ফারুক হাওলাদার,এজাজ আকতার তৌফিক ,নূরনবী রশিদ, আকবর বাসার, মোস্তাহিদ আহমেদ মুকু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,জনাব আবদুস সামাদ খান নান্টু,রফিকুল ইসলাম ,জাহিদ খান সহ কানাডা বিএনপি নেতাদের পরিবার পরিজন।

আলোচনা অনুষ্ঠান শেষে ইফতারের ঠিক পূর্বে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন কানাডা বিএনপি নেতা জনাব শরীফ।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরে ইফতার এবং রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top